নিজস্ব প্রতিবেদক: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুজন মেম্বার কর্তৃক স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাৎ ও তার চতুর্মুখী অপকর্মের সংবাদ প্রকাশ করায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ কে জড়িয়ে মিথ্যা বানোয়াট মানহানিকর অভিযোগের বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আবেদনে প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের ডকুমেন্টসহ সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট ইউপি সদস্য সুজন মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং উপজেলা প্রেসক্লাব কে একাংশ উল্লেখ করে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কসহ বিভিন্ন স্থানে ও সোসাইল মিডিয়ায়তে মিথ্যা ও মানহানিকর অভিযোগ উত্থাপন করেছেন। এতে আমাদের সাংবাদিক ও প্রেসক্লাবের মান সম্মান ক্ষুন্ন হয়েছে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সুজন মেম্বার উদেশ্যপ্রোণদিত ভাবে অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে নিজের কুকর্ম ডাকতেই উপজেলা প্রেসক্লাবকে একাংশে বিভক্ত করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা চালিয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে চান।
নেতৃবৃন্দ বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদনটি গ্রহণ করেছে। বিষয়টি প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।