• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল এবং দোয়ারাবাজার থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক নেতৃত্ব দেন দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন, দোয়ারাবাজার উপজেলার প্রতাবেরগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে নাছির উদ্দিন (৪৩) এবং দোয়ারগাঁও গ্রামের মৃত কমর আলীর ছেলে ছাদিক আলী (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয়। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত দুজনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রসিকিউশন প্রদান করেন অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব। পুরো অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।


More News Of This Category