• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সদস্যরা জেলার চাঁনপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়াসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে সর্বমোট ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১৯টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


More News Of This Category