• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশসহ সুনামতি রবিদাস (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি দল গ্রেপ্তারকৃত সুনামতি রবিদাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে।
গ্রেপ্তার সুনামতি রবিদাস নুরপুর গ্রামের আবু রবিদাসের স্ত্রী। তার পিতার নাম মৃত শির গবিন রবিদাস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category