• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’

Reporter Name
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মো.সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ এবারের নির্বাচনে বিজয়ী করে আমরা সুরমা ইউনিয়নবাসী সেই গোলাপের সুবাস নিব ইনশাআল্লাহ। সমর্থিত ব্যক্তিদের এমন বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। সহস্রাধিক জনসাধারণের ভালোবাসায় এসময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আগামী চেয়ারম্যান প্রার্থী মো. সাজুল মিয়া।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইব্রাহিমপুর গ্রামের মাঠে স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। এ সময় বক্তাগন হাজী মো.সাজুল মিয়ার প্রতি সমর্থন, প্রত্যাশা-উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব মো.আলী আছগর মিয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান নাছির উদ্দিন এবং ইব্রাহিমপুর জামে মসজিদ কমিটির সদস্য মো.সোহেল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন পূর্ব সদরগড় গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার দাস,দীপক রঞ্জন দাস, অক্ষয়নগর গ্রামের বাসিন্দা মো.ফারুক মিয়া,ছোবহান মিয়া, মইনপুর গ্রামের বাসিন্দা মাও: জিয়াউর রহমান, মোহাম্মদ আলী, মইনুল ইসলাম। আমিরপুর গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা হাফিজ মো. মইন উদ্দিন, ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাজী মো.আব্দুল করিম, ঠিকাদার মো. কামাল মিয়া, বিল্লাল হোসেন রকিসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন বক্তাগন। একই সঙ্গে হাজী মো. সাজুল মিয়ার প্রতি দোয়া ও সমর্থন ব্যক্ত করেন।

সভায় উপস্থিত জনতার উদ্দেশে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. সাজুল মিয়া বলেন, আমি আপনাদের সন্তান, প্রত্যেকের সঙ্গে আমার আলাদা পরিচয় ও সম্পর্ক রয়েছে। আমি আপনাদেরই একজন। এ পর্যন্ত যা করেছি, সবকিছু আপনাদের সামনেই করেছি। আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমার ব্যক্তিগত ভাতার টাকা ইউনিয়নবাসীর সেবায় ব্যয় করব। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আপনাদের সেবা দিতে যে খরচ হবে আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করব।

হজরত ওমর (রা.)এর আদর্শ অনুসরণ করে তিনি বলেন, ইউনিয়নবাসীর ঘরে ঘরে গিয়ে সাধ্যানুযায়ী সময়, অর্থ ও শ্রম দিয়ে মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হলে জনগণের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিব।
এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।


More News Of This Category