• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পরিষদের ২৬ লাখ টাকা বরাদ্দে একটি গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনস্বার্থ উপেক্ষার অভিযোগ উঠেছে ঠিকাদার মেসার্স জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। গ্রামের সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে বরাদ্দ দেওয়া রাস্তার নির্ধারিত স্থান পরিবর্তন করে ব্যক্তি সুবিধায় বাড়ির রাস্তা নির্মাণকাজ করার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামে জেলা পরিষদের বরাদ্দে মসজিদ পয়েন্ট থেকে গ্রামের একমাত্র রাস্তার ব্রিজ পর্যন্ত সড়ক নির্মাণের কথা ছিল। প্রকল্পটির মোট বরাদ্দ ২৬ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী, গেল ১৯ এপ্রিল কাজ শুরু হওয়ার কথা এবং ১৮ আগস্ট কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, অনুমোদিত প্রকল্পের নির্ধারিত স্থান ও জনস্বার্থ উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর আলমের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম রাস্তার নির্মাণকাজ ব্যক্তিগত একটি বাড়ির দিকে নিয়ে গেছেন। এতে গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার মাটির কাজের জন্য ইব্রাহিম মিয়া ও আলমাছ মিয়া গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন রাস্তায় মাটি কাটার কথা বলে। গিয়াস উদ্দিন, শামসুদ্দিন, সুমনসহ গ্রামের অনেকেই রাস্তার উন্নয়নের আশায় অর্থ দিয়েছেন। কিন্তু সরকারি বরাদ্দের প্রকল্পে ব্যক্তিগত অর্থ সংগ্রহের বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এসব অর্থ কোন খাতে, কীভাবে এবং কার নির্দেশে নেওয়া হয়েছে, তা পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে- অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইব্রাহিম মিয়া ও আলমাছ মিয়া।

এদিকে প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। সরকারি উন্নয়নকাজ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পরিষদের নাম উল্লেখ করে সৌজন্যে বাস্তবায়িত পরিচিতিমূলক ফলক থাকার কথা থাকলেও ঘটনাস্থলে এমন কোনো ফলক দেখা যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে প্রকল্পের বরাদ্দ, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, কাজের বিবরণ ও সময়সীমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত রাস্তার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই। প্রকল্পের নির্ধারিত নকশা ও স্থান পরিবর্তন করা হয়ে থাকলে তার যথাযথ কারণ এবং অনুমোদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে ইব্রাহিমসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রতিবাদকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও চড়াও হওয়ার অভিযোগও করেছেন তাঁরা। শনিবার (১৪ নভেম্বর)
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার নির্মাণকাজ ও নির্ধারিত পথ নিয়ে এলাকাবাসীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর আলমের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেভাবে কাজ করার কথা আমি ঠিক সেইভাবে করেছি।

তবে এলাকাবাসীর প্রশ্ন, ২৬ লাখ টাকা বরাদ্দের প্রকল্পের নির্ধারিত কাজের মেয়াদ ১৮ আগস্ট শেষ হলেও কাজের বর্তমান অবস্থা কী? রাস্তার নির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে কি না? আর প্রকল্পের পরিচিতিমূলক ফলক স্থাপন করা হয়নি কেন? জনস্বার্থে প্রকল্পটির অনুমোদিত নকশা, কার্যাদেশ, বরাদ্দের অর্থ, কাজের পরিমাণ, কাজের মেয়াদ এবং বাস্তবায়নের স্থান সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। সরকারি উন্নয়ন প্রকল্পের ২৬ লাখ টাকার কাজ নির্ধারিত নকশা ও জনস্বার্থ অনুযায়ী বাস্তবায়িত হয়েছে কি না, নাকি ব্যক্তিগত স্বার্থে প্রকল্পের গতিপথ পরিবর্তন করা হয়েছে,এখন সেই প্রশ্নের জবাব খুঁজছেন জগজীবনপুরের বাসিন্দারা।


More News Of This Category