• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

সাবেক ছাত্রলীগ নেতা শাওনের বাড়িতে হামলা-ভাঙচুর, মা-বোনকে নির্যাতনের অভিযোগ

Reporter Name
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সিলেট প্রতিনিধি: ছাত্রলীগের সিলেট মহানগর কোতোয়ালি থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আহমদ আব্দুল্লাহ শাওনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তার মা ও বোনকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মামলা সূত্রে জানা যায়, মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ২১ অক্টোবর ২০২৫ যুক্তরাজ্য থেকে জরুরি ভিত্তিতে দেশে আসেন আহমদ আব্দুল্লাহ শাওন। দেশে অবস্থানকালে ১০ নভেম্বর রাত ১০টার দিকে সিলেট নগরীর মিরাবাজার এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায় বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছের নির্দেশে তার সহযোগীরা অস্ত্র নিয়ে শাওনকে হত্যার উদ্দেশ্যে এ হামলার চেষ্টা চালায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৫ সংক্ষিপ্ত সফর শেষে আহমদ আব্দুল্লাহ শাওন পুনরায় প্রবাসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এর পরদিন, ১৭ নভেম্বর রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার মা রেজিয়া সুলতানা ও বোন তানিয়া হুসাইন শ্রাবণীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ১৮ নভেম্বর ২০২৫ রাত ১০টার দিকে বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গৌসের সহযোগীরা শাওনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেন। এ সময় তারা শাওন দেশে ফিরলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর শাওনের মা রেজিয়া সুলতানা ও বোন তানিয়া হুসাইন শ্রাবনী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category