সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি সড়কে দস্যুতার অভিযোগে দায়ের করা মামলায় শিমন চৌধুরী (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দস্যুতার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ফারহান হোসেন রাফি চৌধুরী বাদী হয়ে ২১ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা (নং-৩৮) রুজু করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিমন চৌধুরীকে কাজির পয়েন্ট খন্দকার ডায়গনিক সেন্টার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।