মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: “ধর্ম যার যার, উৎসব সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মধ্যনগর উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, সাবেক মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কারা নির্যাতিত নেতা আঃ কাইয়ুম মজনু।
তিনি মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল লতিব তালুকদার ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আঃ কাইয়ুম মজনু মধ্যনগর উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপিত হবে।