• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ ছাতকে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন

পাকিস্তানে নতুন করে প্লাবিত আরও কয়েকটি এলাকা

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এখনও উন্নতি হয়নি পাকিস্তানের বন্যা পরিস্থিতির। নতুন করে প্লাবিত হয়েছে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি এলাকা।

দেশটির এক তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। দুর্গত এলাকাগুলো থেকে আরও দুই হাজার বাসিন্দাকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে ৩ কোটির বেশি বাসিন্দাকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ায় বেড়েছে ভোগান্তি, মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা।

সরকারি হিসাব অনুযায়ী, চলমান দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২শর বেশি মানুষ। যার মধ্যে চার শতাধিক শিশু। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কমপক্ষে ৬৫ হাজার ঘরবাড়ি। বৃষ্টিপাত বেড়ে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ।


More News Of This Category