• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ও বাংলাদেশি অবৈধ পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৫ লিটার চোলাইমদ ও ২০ লিটার ওয়াশ উদ্ধারসহ নারী আটক

এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

এম আর মিনহাজ,সুনামগঞ্জ : বিশ্বম্ভরপুর সড়কের লালপুর–সালামপুর সেতু ও সংলগ্ন সড়কের সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে সাব-ঠিকাদার শফিকুল ইসলামের করা অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে প্রকল্পের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও ছাতক–দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট জরুরি ভিত্তিতে পুনর্বাসনের আওতায় লালপুর–সালামপুর সেতুর ১ ও ২ নম্বর অংশ এবং প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬০ লাখ টাকা।
জেলা বিএনপির বক্তব্য অনুযায়ী, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে মো. বদরুল ইসলামের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে চলে গেলে প্রকল্পের কাজ পরিচালনায় প্রথমে আজাদ হোসেন এবং পরে শফিকুল ইসলাম সাব-ঠিকাদার হিসেবে যুক্ত হন। তাঁদের মধ্যে মতবিরোধের কারণে কাজের ধারাবাহিকতায় পরিবর্তন আসে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও হাইস্কুলের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে স্থানীয় লোকজন থামিয়ে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজের অবস্থা পরিদর্শন করেন । এ সময় সদ্য নির্মিত একটি গার্ডওয়াল একদিকে হেলে পড়তে দেখেন বলে দাবি করেছে জেলা বিএনপি।
দলটির অভিযোগ, প্রকল্পের কাজে ব্লক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, মাটি যথাযথভাবে কমপ্যাকশন না করে জিওটেক্সটাইলের ওপর ব্লক স্থাপন এবং ভিটবালুর পরিবর্তে কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহারের মতো অনিয়ম হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রকল্পের নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছে দলটি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনাস্থল পরিদর্শনের পর সংসদ সদস্য সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিকে পরদিন উপস্থিত থাকতে বলেন। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
জেলা বিএনপির নেতাদের দাবি, এ ঘটনার পর সাব-ঠিকাদার শফিকুল ইসলাম সংসদ সদস্য নুরুল ইসলামের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন। বিএনপির নেতারা অভিযোগটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁদের মতে, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগকে কেন্দ্র করে সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।


More News Of This Category