চলমান ডেক্স: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করে ভোটার ও ব্যবসায়ীদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চেয়েছেন শেখ আলী মোস্তফা।
নির্বাচন উপলক্ষে প্রকাশিত প্রচারপত্রে তিনি ভোটার ও ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশে সালাম জানিয়ে তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক সম্পর্ক ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রচারপত্রে শেখ আলী মোস্তফার পক্ষে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসায়িক স্বার্থ রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আন্তর্জাতিক সম্পর্ক ও সুযোগ সৃষ্টি এবং সততা ও কর্মদক্ষতা।
তিনি নির্বাচিত হলে আমদানিকারক ব্যবসায়ীদের বিভিন্ন সংকট ও সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত ও গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রচারণায় আরও বলা হয়েছে, কয়লা আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও শক্তিশালী ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।