• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান

হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: হাওর ও দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অংশীজন, শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চল ও অন্যান্য দুর্গম এলাকার ক্যাচমেন্ট অঞ্চল থেকে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। স্থানীয়ভাবে পর্যাপ্ত শিক্ষক পাওয়া না গেলে অন্য এলাকা থেকে শিক্ষক নিয়োগের প্রয়োজন হয়, কিন্তু বিদ্যমান এলাকাভিত্তিক নিয়োগ নীতিমালার কারণে তা সহজে সম্ভব হয় না। সুনামগঞ্জেও এ সংকট প্রকট আকার ধারণ করেছে। সমস্যাটির স্থায়ী সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, অতীতে কিছু স্থানে অনিয়মের অভিযোগ পাওয়ায় এবার প্রকল্প বাস্তবায়নে কঠোর তদারকি ও নতুন নীতিমালা অনুসরণ করা হচ্ছে।
তিনি জানান, খাদ্য সরবরাহকারী প্রতিটি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে একজন ফুড টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। তাদের অনুমোদন ছাড়া কোনো খাদ্য বিদ্যালয়ে পাঠানো যাবে না। পাশাপাশি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা যেকোনো সময় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় আকস্মিক পরিদর্শন করবেন এবং সরবরাহকৃত খাদ্য নিয়মিত পরীক্ষাগারে পরীক্ষা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে মায়েদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিশ্চিত করা যায়। এছাড়া খাদ্য পরিবহনের দায়িত্বে থাকা ব্যক্তিদের পূর্ণাঙ্গ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, যেসব এলাকায় এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, সেখানে অনিয়মের হার প্রায় শূন্যে নেমে এসেছে। এরপরও কোথাও গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ প্রশাসন, শিক্ষা বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category