• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সাংবাদিক মোঃ আঃ মান্নান ও মোছাঃ মিনু বেগমের কন্যা মোছাঃ মমতা আক্তার জুঁইয়ের শুভ বিবাহ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর ব্রাহ্মণগাঁও নতুন জামে মসজিদে ইসলামী শরিয়াহ মোতাবেক আকদ অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল বাশার আকদ সম্পন্ন করেন। এর আগে বাংলাদেশ সরকার অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার (কাজী) সুবাহান মিয়া উভয় পক্ষের সম্মতিক্রমে সরকারি কাবিননামা নিবন্ধন করেন।

বর মোঃ তাজুল ইসলাম, পিতা: মৃত গণি মিয়া ও মাতা: খুদেজা বেগম। বর ও কনে উভয়ের বাড়ি তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে।

বিবাহ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল রাজ্জাক, কামাল হোসেন রাফি, মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ শুকুর আলী, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ কাইয়ুম বাদশা, শফিকুল ইসলাম স্বাধীন, মনির হোসেন ও সাইমুন। এছাড়া উপস্থিত ছিলেন চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম, হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, রেজাউল করিম, রায়হান, নজরুল ইসলাম, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও শাহাব উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ৪ নং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাখাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হেকিম, ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিলু মিয়া এবং সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মালু মিয়া। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।

আকদ শেষে নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

এদিকে সাংবাদিক মোঃ আঃ মান্নান বিবাহ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মেয়ের শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভালোবাসা, দোয়া ও শুভকামনায় আমাদের আনন্দকে আরও পরিপূর্ণ করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই আন্তরিকতা আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ নবদম্পতির দাম্পত্য জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ করুন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।


More News Of This Category