র্যাব-৯ সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব মাদক, সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুরহাট এলাকার নৈগাং বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিংপুর গ্রামের বাসিন্দা মো. ফাইজুল ইসলাম (৪৪)কে ২৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মো. শাহাজাহান (২২)কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মো. সৈয়দ মিয়া (৪৪)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফাইজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।