• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় সুজন পাল (৩৩) নামে এক সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আহতাবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুজন পাল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য। অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ ব্রহ্ম (৪৬) ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম (২২)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভোক্তভোগী সুজন পাল বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্মকে প্রধান আসামি করে ২ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ছাত্রদল নেতা সুজন পালের সাথে যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্মের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বিকালে সাবেক ছাত্রদল নেতা সুজন পাল নিজ বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে হঠাৎ করে যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্ম ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে ছাত্রদল নেতা সুজন পালের ওপর অতর্কিত হামলা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে সুজন পালকে প্রাণে রক্ষা করেন। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে হামলাকারী যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্ম ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


More News Of This Category