• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প

Reporter Name
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদের অর্থায়নে ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখ পরীক্ষা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে জুলাই) দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা গ্রহণ করেন। রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। যাদের ছানি বা অন্যান্য জটিল সমস্যার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আকিক মিয়া, শাহজালাল আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান মো. সাহেদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. লাভলী রায় ও ডা. ইতি সিনহা, রিফ্রাকশনিস্ট শাহ শরীফা আক্তার, ফার্মাসিস্ট আবু রায়হান এবং স্বেচ্ছাসেবক আব্দুর রাজ্জাক, ফয়ছল আহমদ, ইমন আহমদ, রাজ্জাক মিয়া, উসমান মিয়া, সাবাজ মিয়া, রাব্বি আহমেদ ও তোফায়েল আহমেদ।

এছাড়াও উপকারভোগীদের মধ্যে মো. ফজর আলী, আব্দুল করিম, মাসুদ মিয়া, ঝরিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থায়নকারী ফারুক আহমদ বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তার সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


More News Of This Category