• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

মিনহাজুর রহমান, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম (বিএসসি) তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুলাই সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামের মৃত আবু সালেকের ছেলে হাফিজনূর পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে তিনি, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব এবং দলের অন্যান্য নেতাকর্মীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান। সে সময় উপস্থিত পুলিশ সদস্যরা মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানোর উদ্যোগ নিলে তারা এ কাজে সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, সেখান থেকে ফেরার পথে ডুবাইল বিল ও কংস নদীর মধ্যবর্তী বেরিবাঁধ পরিদর্শন করে চলে আসেন। কিন্তু গত ২৪ জুলাই ‘ওয়ান টিভি’ নামে একটি ফেসবুক পেজ এবং ‘সুনামগঞ্জের সময়’ ডিজিটাল নিউজে তাকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করা হয়, যেখানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
নুরুল ইসলাম বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।


More News Of This Category