• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ

Reporter Name
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শফিকুল ইসলাম,তাহিরপুর (সুনামগঞ্জ) 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্ট টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ঘুরে দেখার পর যাদুকাটা নদীতে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে ডুবে রুকাইয়া নুর নামের ১০ বছরের এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।

‎আজ ২১ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

‎খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক কটনাস্থলে আসে। এবং বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।
‎এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিউজ লিখা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।

‎নিখোঁজ রুকাইয়া নুরের সাথে কথা পর্যটকরা জানান , রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করেই চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়েই বিকাল সাড়ে ৩ টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখনো নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।


More News Of This Category