• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ

Reporter Name
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আল মামুন ,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে দুর্নীতি, সাধারণ মানুষকে হয়রানি, অন্যের সম্পত্তি দখল এবং সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার দলিল লেখক সনদ বাতিলের দাবি জানিয়ে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রারের কাছে দেওয়া লিখিত আবেদনে এ অভিযোগ করেন সচেতন মোছাদেক আলী নামে এক ব্যক্তি। তিনি নিজেকে দিরাই উপজেলার ভুক্তভোগী সাধারণ জনগণের পক্ষে একজন সচেতন নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।
আবেদনে বলা হয়, দিরাই সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক বাদল মল্লিক (সনদ নং-৬৫), পিতা মৃত শ্রীধর মল্লিক, সাং আনোয়ারপুর, উপজেলা দিরাই, জেলা সুনামগঞ্জ—দীর্ঘদিন ধরে তার পেশাগত অবস্থানের প্রভাব ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি এবং অর্থ না দিলে দলিল আটকে রেখে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুয়া দলিল ও জাল খতিয়ান দেখানো এবং আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে, আবেদনকারী অভিযোগ করেছেন, বাদল মল্লিক ক্ষমতার প্রভাব ও জাল দলিলের মাধ্যমে নিরীহ মানুষের পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি দখল করেছেন এবং নিজের বা সহযোগীদের নামে সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন।
আবেদনে সরকারি ভিপি বা অর্পিত সম্পত্তি নিয়ে আরও গুরুতর অভিযোগ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, জাল কাগজপত্র তৈরি এবং ভুয়া উত্তরাধিকারীর পরিচয় ব্যবহার করে সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখলে রাখার ঘটনা ঘটেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রারের কাছে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দলিল লেখক বাদল মল্লিকের সনদ বাতিলের উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
তবে লিখিত আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে মুটো ফোনে বার বার ফোন দিলে ও রিছিব করেন নি। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণ করা সম্ভব হবে বলে অভিযোগ কারী মনে করছেন।


More News Of This Category