• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন।

শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন

Reporter Name
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন।
আলোচনায় ওসি শাহাবুদ্দিন শাহিন মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষাজীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উন্মুক্ত আলোচনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category