প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ২:৩৭ পি.এম
টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ

শফিকুল ইসলাম,তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পষ্ট টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ঘুরে দেখার পর যাদুকাটা নদীতে যাওয়ার পথে হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে ডুবে রুকাইয়া নুর নামের ১০ বছরের এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।
আজ ২১ আগষ্ট শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক কটনাস্থলে আসে। এবং বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিউজ লিখা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।
নিখোঁজ রুকাইয়া নুরের সাথে কথা পর্যটকরা জানান , রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করেই চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়েই বিকাল সাড়ে ৩ টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখনো নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।
Copyright © 2026 Choloman Bangladesh. All rights reserved.