• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গীতি গমন চন্দ্র রায় গীতি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রানীশংকৈল উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রানীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম ও সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। তার বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাকে রানীশংকৈল উপজেলায় বহাল রাখার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মুজিবুর রহমান দায়িত্ব পালনকালে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। জনস্বার্থে তাকে আরও কয়েক বছর রানীশংকৈলে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন তারা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বদলি আদেশটি পুনর্বিবেচনা করে মুজিবুর রহমানকে রানীশংকৈলে বহাল রাখার দাবি জানানো হবে।
আয়োজকদের আরও দাবি, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মুজিবুর রহমানকে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলে ভূমি সংক্রান্ত সেবা আরও কার্যকর হবে এবং স্থানীয় পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।


More News Of This Category