• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ                 সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কাউছার গ্রেপ্তার সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ

Reporter Name
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশন-এর চরমহল্লা ইউপি শাখার ২২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মানবকল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মিজানুর রহমান হাছনু ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মোঃ তাজিদুল ইসলামকে সভাপতি, নবীর হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, শরিফ উদ্দিন, আর এ জাবেদকে সহ-সভাপতি, আলী আহমেদকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান আল আমিন ও মুজাক্কির আহমেদকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া আব্দুল হামিদকে সাংগঠনিক সম্পাদক, আজহারুল ইসলাম, সাদিকুল ইসলাম সাদেক ও শিব্বির আহমেদকে সহ-সাংগঠনিক সম্পাদক, তায়েফ আহমেদকে অর্থ সম্পাদক, মোঃ আলীকে সহ-অর্থ সম্পাদক, রেদোয়ান আহমেদকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাকারিয়া বিন সুরুজকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, রিয়াজ আহমেদকে প্রচার সম্পাদক, সায়মন আহমেদ মারজানকে সমাজসেবা সম্পাদক, আলী আকবরকে ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ জুনেদুর রহমানকে পরিকল্পনা সম্পাদক এবং জাবের হোসেন তালুকদারকে অফিস সম্পাদক করা হয়েছে। কমিটিতে আবু তালহা ও একরাম হোসেন সদস্য হিসেবে রয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ মানবকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


More News Of This Category