• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক : এলজি বাংলাদেশের ২০২৬ সালের এম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সন্তান হাবিবুল্লাহ আল মামুন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া প্রায় ১ হাজার ৩০০ উদ্ভাবনী ও সমাজসেবামূলক প্রকল্পের মধ্য থেকে তাঁর ‘উপকূল অঞ্চলের নিরাপত্তা’ শীর্ষক প্রকল্পটি এলজির অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নে নির্বাচিত হয়েছে। চলতি বছর সারাদেশ থেকে মোট পাঁচজনকে এলজি এম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।

নির্বাচিত প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের আটটি অসহায় ও দরিদ্র পরিবারকে মোটরভ্যান প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে এবং তাদের পারিবারিক ভরণপোষণ, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবিকা নির্বাহে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০২১ সালে ‘বাঘ বিধবা স্বাবলম্বী’ এবং ২০২৫ সালে ‘এলজি উপকূলীয় শিক্ষা সহায়তা’ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেন হাবিবুল্লাহ আল মামুন। এসব প্রকল্পের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে।

হাবিবুল্লাহ আল মামুন জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও তিনি কাজ করে যেতে চান। তাঁর এ অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


More News Of This Category