• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক:  সিলেট রেঞ্জের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি। এতে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেন। তিনি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করেন।
এছাড়া মুলতবি মামলার দ্রুত নিষ্পত্তি, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় দায়িত্বশীল, পেশাদার ও জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল রিফাত জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ রেঞ্জ পর্যায়ে সম্মাননা লাভ করেন।
সম্মাননা পাওয়ার পর দোয়ারাবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এসআই আব্দুল্লাহ আল রিফাত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের দাবি, থানায় বিভিন্ন আইনি জটিলতা নিয়ে আসা অসচ্ছল মানুষদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানে তিনি আন্তরিক ভূমিকা পালন করেন।
সমাপনী বক্তব্যে ডিআইজি জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল কর্মকর্তাকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


More News Of This Category