• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে ১১২টি বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক এর মধ্যে, অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো গ্রাহকদের অর্থ, স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু কিছু প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল সদর উপজেলার ইব্রাহিমপুর ও আলমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫৩ ধারায় ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বার’-এর মালিক জাকির হোসেন শাহীনকে ২০ হাজার টাকা এবং ‘গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক ওবায়দুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
র‍্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান চলমান থাকবে।


More News Of This Category