• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক :  জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এ ড্রিল পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

ড্রিলে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে সদস্যদের দ্রুত মোতায়েন, সমন্বিত অভিযান পরিচালনা এবং সংকটকালীন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ড্রিলের মূল উদ্দেশ্য ছিল যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি, মাঠপর্যায়ের প্রস্তুতি ও শৃঙ্খলার বাস্তব মূল্যায়ন এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করা।

ড্রিল চলাকালে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের উপস্থিতি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়। দায়িত্ব পালনে তার তৎপরতা ও মাঠপর্যায়ের তদারকি নজরে আসে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো সংকটময় পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মহড়া ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও সীমান্তঘেঁষা জেলা হিসেবে সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রস্তুতিমূলক কার্যক্রম জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category