• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
শান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভা ২০২৩ সালের ২৮ জুলাইয়ের গ্রেপ্তার ও কারাভোগের স্মৃতি তুলে ধরলেন সুনামগঞ্জ জেলা যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড

চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ

Reporter Name
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ।
স্থানীয় সূত্রে জানা যায়, এম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এলাকায় পরিচিতি অর্জন করেছেন। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দুগনই গ্রামের মরহুম সবুজ মিয়া তালুকদারের সুযোগ্য উত্তরসূরি হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এম শহীদ ইতোমধ্যে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। স্থানীয় অনেকেই মনে করছেন, দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
তবে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চললেও প্রার্থিতা ও মনোনয়নের বিষয়টি নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ওপর।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে চামরদানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে।


More News Of This Category