• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সদর উপজেলা জমিয়তের দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, শপথ অনুষ্ঠান ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহ্হাব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ করানো হয়। শপথ অনুষ্ঠানে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, জমিয়তের দায়িত্ব কেবল সাংগঠনিক পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দ্বীন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ আমানত। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের ত্যাগ, কুরবানি ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও মাওলানা রফিক আহমদ উলাশনগরী। তাঁরা বলেন, বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার চর্চা সমাজে আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে উলামায়ে কেরাম ও দ্বীনি সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ‘জমিয়তের পরগাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম’—এই দাওয়াত বাস্তবায়নের লক্ষ্যে সকল সদস্যকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণ, মানবকল্যাণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে জমিয়তের কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


More News Of This Category