• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সেবামূলক কার্যক্রমে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ সিলেট মহানগর পুলিশ (এসএমপি) থেকে পদোন্নতিসূত্রে সুনামগঞ্জ জেলায় যোগদানকৃত কনস্টেবল জাকির হোসেন এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেনের কাঁধে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন নবপদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নতুন দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত এএসআই জাকির হোসেন এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, পুলিশ সদস্যদের পদোন্নতি তাদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পুলিশ বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করে।


More News Of This Category