• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুরে সুলতানা বেগম(২৪) নামে দুই সন্তানের জননী বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল চার টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের পাশে বৌলাই নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এরপূর্বে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে নিজ বাড়ির ঘাটে গোসল করে গিয়ে নিখোঁজ হন।
তিনি ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে( ৩) ও এক মেয়ে( ৫) রয়েছে।
নিখোঁজ সুলতানা বেগম সাতার জানতেন না ও মিরকী রোগে আক্রান্ত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানায়,দুপুরে গোসল করার জন্য নদীর ঘাটে যান সুলতানা বেগম ছেলে মেয়েকে নিয়ে। পরে ঘাটে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরে মেয়ে এসে বাড়িতে বললে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজ খোঁজি করেও তাকে পায় নি।
খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করতে বৌলাই নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।


More News Of This Category