• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হচ্ছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পাচ্ছেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকছেন।
মধ্যনগর এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) কর্মকর্তা আব্দুল হক জানান, গত ৩ মে থেকে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চলতি মৌসুমে মোট ১ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৬৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। উপজেলায় নিবন্ধিত কৃষকের সংখ্যা প্রায় ৩ হাজার ২০০ জন।
তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে তারা সহজেই তাদের উৎপাদিত ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারেন।”
ধান বিক্রি করতে আসা কৃষক নুরুজ্জামান বলেন, “সরকারি খাদ্যগুদামে সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি। বাজারে অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না, কিন্তু এখানে সরকারি নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছি। এতে উৎপাদন খরচ উঠে আসার পাশাপাশি কিছুটা লাভও হচ্ছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি সহায়তার মাধ্যমে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
এদিকে, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকরা ধান নিয়ে খাদ্যগুদামে আসছেন। সরকারি উদ্যোগে সরাসরি ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কৃষিবান্ধব এ কর্মসূচি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য মজুদ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


More News Of This Category