• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষিজমি চাষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা এবং গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ট্রাক্টরের মাধ্যমে কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর এলাকায় জমি চাষের কাজ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক জয় বিশ্বাস নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়। পরে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জয় প্রায় তিন মাস ধরে আমাদের এলাকায় কৃষিকাজ করছিল। তিনি একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধার মাধ্যমে এ সহায়তার অর্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিহতের ভাই স্বাধীন বিশ্বাস বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রামের বাড়িতেই তার দাফন সম্পন্ন করা হবে।

এদিকে, তরুণ এই ট্রাক্টরচালকের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category