• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
শান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভা ২০২৩ সালের ২৮ জুলাইয়ের গ্রেপ্তার ও কারাভোগের স্মৃতি তুলে ধরলেন সুনামগঞ্জ জেলা যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড

বারহাট্টায় আ.লীগের হামলায় বিএনপির সম্মেলন পণ্ড, মঞ্চে আগুন

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে।

আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকার ফায়ার সার্ভিস মোড়ে এ সম্মেলন হওয়ার কথা ছিল।

পুলিশ, এলাকাবাসী ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বনির্ধারিত উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বেলা পৌনে একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিএনপির সম্মেলনস্থলে গিয়ে হামলা চালান। তাঁরা সম্মেলনের মঞ্চ ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। তবে এ সময় উভয় পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।


More News Of This Category