• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
শান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভা ২০২৩ সালের ২৮ জুলাইয়ের গ্রেপ্তার ও কারাভোগের স্মৃতি তুলে ধরলেন সুনামগঞ্জ জেলা যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি নয় শতাধিক

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে করা মামলায় আসামি হিসেবে জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০০ থেকে ৯০০ জনকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশ বক্স ও পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মী শাওন প্রধান নিহতের ঘটনায় গতকাল রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শাওনের বড় ভাই মিলন হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ হাজারের বেশি নেতা–কর্মী ইটপাটকেল, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটান। শাওন ওয়ার্কশপমিস্ত্রি। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিক্ষিপ্ত ইট ও অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলির আঘাতে মাথায় ও বুকে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে শাওনের।


More News Of This Category