আল মামুন স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ছয়হারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়। এতে দুইজনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর মধ্যে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।