সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ২১টি সীভ/রোটর জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি নৌযান আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি সীভ/রোটর জব্দ করা হয় এবং দুটি স্টিলবডি নৌযান আটক করা হয়।
পরে আটক নৌযান দুটির মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট মালিকদের মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।