আল মামুন,স্টাফ রিপোর্টার : উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার; এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা
সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন মোঃ আমির হোসেন। তাঁর প্রচারের সময় শ্লোগান এবং মানুষ কে বলেন এলাকার উন্নয়ন, মানুষের সেবা এবং সবার পাশে থাকার প্রত্যয় তুলে ধরেন।
একই সঙ্গে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রচার কার্ডে ‘সং নেতৃত্ব, উন্নত উন্নয়ন, সমৃদ্ধ ইউনিয়ন’এমন একটি স্লোগানের পাশাপাশি তাঁর মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘মানুষের সেবা করা, সবার পাশে থাকা। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ওয়ার্ডের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও তুলে ধরেন।
নির্বাচিত হলে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্তকরেছেন।মোঃ আমির হোসেনের প্রচার কার্ডে পাঁচটি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এগুলো হলো—
স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ: সবার জন্য উন্মুক্ত ও জনবান্ধব পরিষদ গঠনে কাজ করা।
দুর্নীতিমুক্ত সুশাসন: দুর্নীতি ও অনিয়মমুক্ত পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া।