• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
বিশ্বনাথের শাহজাহান যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী

বিশ্বনাথের শাহজাহান যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত

Reporter Name
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীন ‘হাল ও ইস্ট রাইডিং’ যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃতিসন্তান শাহজাহান রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শাহজাহান রহমানের এই পদায়ন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত শাহজাহান রহমান দেশে থাকাকালীন তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি লামাকাজী ইউনিয়ন ছাত্রদল, সিলেট জেলা ছাত্রদল ও সিলেট এমসি কলেজ ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি লামাকাজী ইউনিয়ন ছাত্রদল ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে যুক্তরাজ্য যুবদলের গুরুত্বপূর্ণ ইউনিটে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশ্বনাথের লামাকাজীসহ বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শাহজাহান রহমান তাঁর অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রবাসের মাটিতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


More News Of This Category