• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী মো. কামাল উদ্দিন (৫৫), পিতা-মৃত জবান আলী, গ্রামের বাড়ি উপজেলার ১নং শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও। তিনি এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একই গ্রামের একতার উদ্দিন (৪৫), হাবিবুর রহমান (৩২), মজবিল আলী (৪৬), রিহাদ (১৯) ও জয়নাল (৪০)-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে উকারগাঁও এলাকায় কামাল উদ্দিনের মালিকানাধীন একটি জামগাছের নিচে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা কামাল উদ্দিনের ভাই জসিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় ধারালো অস্ত্র, লোহার রড, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আঘাত করা হলে জসিম উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলার শিকার হন কামাল উদ্দিন নিজেও। লোহার রডের আঘাতে তার বাম হাতের কব্জির নিচে গুরুতর আঘাত লাগে, মাথা ফেটে যায় এবং হাতের একটি হাড় ভেঙে যায়।
আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন অভিযুক্তদের জামগাছ থেকে জাম পাড়তে নিষেধ করেছিলেন আহতরা। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই ভাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় কামাল উদ্দিন শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category