সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের
Reporter Name
Update :
সোমবার, ২২ জুন, ২০২৬
Share
এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক : আবহাওয়ার পূর্বাভাস ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক দিনের মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের অধীনে বর্তমানে প্রায় এক থেকে দেড় মাসের ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় আরও ত্রাণ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, উদ্ধারকাজে ব্যবহারের জন্য নৌযান প্রস্তুত রাখাসহ বিভিন্ন দপ্তরকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো এলাকা দুর্যোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে নদ-নদীর পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ-সংক্রান্ত সার্বিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ০১৬৮১-৩১৭১৯১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ,সম্পাদক মণ্ডলীর সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল। সম্পাদক: প্রকাশক এম.মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল,নির্বাহী সম্পাদক নুসরাত জাহান (রুনা), আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন:মো:,নাইমুর রহমান, হেড অফিস: হোটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৭১৭-৭০২২৩৩,০১৭১২-৫৫৬৪৬৫ ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হোটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।