• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন

Reporter Name
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১০ মাস পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন পুনরায় স্বীয় দায়িত্বে ফিরে এসেছেন। বুধবার (২৪ জুন ২০২৬) দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চেয়ারম্যান সুজনের দায়িত্বে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।
সাধারণ জনগণ বলেন, আমরা আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যানকে আবারও দায়িত্বে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। জনগণের প্রত্যাশা পূরণে তিনি পূর্বের মতো নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আমরা আশা করছি।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও বৃদ্ধিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
এদিকে চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্তোষ ও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


More News Of This Category