• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

কেএম শহীদুল সুনামগঞ্জ : সুনামগঞ্জে আদালতের সাথে প্রতারণা  জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার দোয়ারা দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামে।

‎জানা যায় জায়গা নিজের আপন জীবিত চাচা লন্ডন প্রবাসী উকিল আলীকে মৃত দেখিয়ে তারই আপন ভাই মরহুম ইদাই আলীর ছেলে উকিল আলীর ভাতিজা আলী হোসেন ও ইকবাল হোসেন মিলে উকিল আলীর জায়গা আদালতের একটি মামলার মাধ্যমে আদালতকে ভুল তথ্যদিয়ে জীবিত  চাচাকে মৃত বানিয়ে প্রতারণার মাধ্যমে জোর পূর্বক দখল করার পায়তারা করছেন। আর এই বিষয়টি জানা যায় মাননীয়, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সুনামগঞ্জ থেকে। যার এল.এস.টি মোকদ্দমা নং- ১৪৭২/২০২৫ ইং থেকে। যার বাদী  পক্ষ হলেন প্রতারক আনোয়ার হোসেন, আবুল হোসেন, ইকবাল হোসেন, আলী হোসেন উভয় পিতা: মৃত: ইদাই আলী। ঐ মোকদ্দমায় জীবিত উকিল আলীকে মৃত দেখানো হয়েছে। যা আদালতের সাথে প্রতারণা? 
‎বাদীপক্ষের নিবেদনে জানাযায় জীবিত উকিল  আলীকে মৃত দেখিয়ে  তার নামীয় তর্কিত আর.এস ১০৯নং খতিয়ানের ১৫৩ দাগের ০.১৮ একর ভূমি হইতে ০.০৩৬০ একর, ১৪৭ দাগের ০.২৪ একর ভূমি হইতে ০.০৪৮০একর এবং ৯২ দাগের ০.০৮ একর ভূমি হইতে ০.০৫৮৫ একর ভূমি কর্তিত হইয়া বাদীগণের নামে শুদ্ধ ভাবে পৃথক আর.এস খতিয়ান প্রস্তুতের নির্দেশ পাওয়ার অত্র মোকদ্দমা করেন। আলী হোসেন ও ইকবাল হোসেনগংরা।
‎বিগত আর.এস জরীপে নালিশা এস.এ ৮৯ দাগ আর.এস ১৫৩ দাগে, এস.এ ৯০ দাগ আর.এস ১৪৭ দাগে এবং নালিশা এস.এ ১৯৮ দাগ আর.এস ৯২ দাগে পরিণত হয়। আর এইসমস্ত জায়গা দখল করতে জীবিত চাচাকে মৃত বানিয়ে  ভুল তথ্য দিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালের মোকদ্দমাটি চলমান রয়েছে বলে জানা যায়।  বিষয়টি যখন লন্ডন প্রবাসী জীবিত উকিল আলীর নজরে আসে তখন তিনি হতবঙ্গ হয়ে পড়েন। এবং ভিডিও কলে প্রতিবেদকের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন আমি এখনও বেঁচে আছি কিন্তু আমি প্রবাসে থাকায় আমার আপন ভাতিজারা মিলে অসৎ উদ্দেশ্যে জায়গা দখলের জন্য আমাকে মৃত দেখিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে একটি মোকদ্দমা দায়ের করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সুনামগঞ্জ সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করবেন এমনটাই  আশাবাদ ব্যক্ত করেন জীবিত উকিল আলী।


More News Of This Category