• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২ তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত বিয়ের প্রলোভনে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে আসামি গ্রেফতার সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত বদরুল আলম সিলেট থেকে গ্রেফতার

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নজরুল ইসলাম : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গনিগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) “মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু” এবং “মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরবর্তী আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহব্বান জানান।

গনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নোবেল সরকার।

এ সময় বাজার কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ , অর্থ সম্পাদক মোস্তফা মিয়া, সহ-সম্পাদক মাওলানা নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমেদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গনিগঞ্জ বাজারকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।


More News Of This Category