• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ                 সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কাউছার গ্রেপ্তার সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জহুর উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহুর উদ্দিনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তাঁর বাড়ি নীলপুর গ্রামে। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও আয়তারা বেগমের ছেলে।
মামলার অপর আসামি মো. সিরাজ মিয়ার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে। তিনি মৃত তোয়াজুল মিয়া ও সুন্দরী বিবির ছেলে। অভিযানকালে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অধিদপ্তরের তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ক্রমিক এবং ৪১ ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের পাঠানো তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে অভিযান ও আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


More News Of This Category