• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ                 সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি কাউছার গ্রেপ্তার সুনামগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার, সন্ধান চান স্বজনরা তাহিরপুরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর-হামলার অভিযোগ সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো:সাজুল মিয়া ‘একটি ফুটন্ত গোলাপ’ সুনামগঞ্জ আন্তজেলা বাস কাউন্টার এজেন্ট মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্ঠিত মাদক সেবনের অপরাধে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০০ টাকা জরিমানা সুনামগঞ্জ সদরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুলেন্দু শেথখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও জেলার কৃতি সন্তান এবং ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদ্যুৎ কুমার তালুকদার শহরের নতুনপাড়াস্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস,সংগঠনের সাবেক সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায় ও বর্তমান কমিটির সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক বিপ্লব রায়,যুগ্ম সাধারন সম্পাদক মণিকাঞ্চন দাস,বাংলাদেশ পূূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,পাবলিসিটি সম্পাদক রিংকু চৌধুরী,দপ্তর সম্পাদক শিবু পোদ্দার,পূজা সম্পাদক রতীশ গোস্বামী,সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য,কার্যকরী সদস্য এ্যাডভোকেট কুশল রাজ পাল প্রমুখ।

নেতৃবৃন্দরা সন্তোষ প্রকাশ করে বলেন,সারা বাংলাদেশেই বর্তমান বিএনপির সরকারের আমলে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের লাখো কোটি সনাতনী ভক্তরা স্বপরিবারে নির্বিঘ্নে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমীর দিন পর্যন্ত পূজামন্ডপে মন্ডপে গিয়ে পুষ্পাঞ্জলী ও অর্চনা প্রদান করেছেন। এজন্য সরকার প্রধান ও জেলা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন। নেতৃবৃন্দরা বলেন,এই দেশটি সকল ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে ত্রিশলাখ শহীদ ও দু’লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশটি গঠিত হয়েছিল একটি অসাম্প্রদায়িকতার চেতনার বাংলদেশ। তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন,এই সম্প্রীতি বজায় রেখে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতার মাধ্যমে একটি আত্ম-নির্ভরশীল একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category