• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল

Reporter Name
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ  শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য পদপ্রার্থী আবুল কালাম খান পারুল।

সোমবার রাতে তিনি শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনের পাশাপাশি তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় উৎসবের অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

এ সময় স্থানীয় পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও মণ্ডপ পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আবুল কালাম খান পারুল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান কাল ধরে আমরা এখানে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করে আসছি। আগামীতেও এই সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা বজায় থাকবে। এলাকার শান্তি, প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আমি সবসময় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে সম্ভাব্য এই চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতি ও আর্থিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা।


More News Of This Category