• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুরঞ্জন তালুকদার ( মধ্যনগর প্রতিনিধি):  সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ই অক্টোবর) বেলা ২ ঘটিকায় ‘মধ্যনগর শিক্ষক পরিবার’-এর ব্যানারে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি এবং বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম জিলানী।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
আরোও বক্তব্য রাখেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী, বলরামপুর জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শামসুল হক সিদ্দিকী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, মধ্যনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদ আলম, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা, ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম,একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন তালুকদার, গলইকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত তালুকদার, চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব হোসেন, একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের, মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক মাখন মহানায়ক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. গোলাম জিলানী বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষকদের কল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category