• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম রেদুয়ান : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাদ জোহর MY IELTS-এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাতক উত্তর উপজেলা শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু ও সহসভাপতি মুহাম্মদ শাহজাহান।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উত্তর উপজেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসাইন ও সেবুল আহমদ, প্রচার সম্পাদক আবুল হাসনাত, সহপ্রচার সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক আবু সাইদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামসুল হক, সদস্য শাহরিয়া জাহেদ, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি রায়হান মাহদি, নুরুল্লাহপুর ও উজিরপুর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ার হোসেন, বেরাজপুর আঞ্চলিক শাখার সভাপতি মুজাহিদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।


More News Of This Category